সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার: দলিল লেখক কল্যাণ ফান্ডের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ড। রোববার (৩ মে) বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন দলিল লেখকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর বলেন, একটি মহল তাদের সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া লিফলেট ও অপপ্রচার চালাচ্ছে, যা ইতোমধ্যে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, সংগঠনের নামে ছড়ানো লিফলেটে জমি রেজিস্ট্রিতে প্রতি লাখে অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়ার যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরও জানান, দলিল লেখকদের পারিশ্রমিক হিসেবে প্রতি দলিলে নির্ধারিত দুই হাজার টাকা ছাড়া সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না এবং নেওয়া হয়নি।
প্রশ্নোত্তর পর্বে সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, দলিল লেখকদের কল্যাণে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় দুই মাস আগে এ সংগঠন গঠন করা হয়েছে। বর্তমানে উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ৬০ জন ইতোমধ্যে সংগঠনের সদস্য হয়েছেন।
তিনি বলেন, দলিলপ্রতি নির্ধারিত পারিশ্রমিকের একটি অংশ কল্যাণ তহবিলে জমা রাখা হবে, যা পরবর্তীতে সদস্যদের মধ্যে শ্রেণিভেদে বণ্টন করা হবে। তবে এখন পর্যন্ত কোনো সদস্যের কাছ থেকে তহবিলের জন্য অর্থ নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ফারুক হোসেন অভিযোগ করে বলেন, একটি মহল সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে ভুয়া লিফলেট ছড়ানোসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করছে এবং এ বিষয়ে কিছু রাজনৈতিক নেতার নামও জড়ানো হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র দলিল লেখক আব্দুস ছাত্তার, রঞ্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park