
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ।
“নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (৩মে) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর, সাপাহার,পোরশা, উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল প্রধান ফয়সাল নাহিদ পবিত্র,নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ,প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলী তারেক আজিজ,ফুড অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু,বিআরডিপি অফিসার, হাবিবুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম মেজবাহুল হক, জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা বাবুল আক্তার, আইসিটি অফিসার আব্দুল মতিন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ প্রমূখ।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকসহ প্রমুখ ।
সভায় উপজেলার সমস্যা ও উন্নয়ন ও নাশকতা, মাদক, ও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।