সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত, অনুদান বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
শাহেদ আহমেদ

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খু: ৫৫০)-এর মাসিক সভা ও মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা বাস টার্মিনালস্থ ইউনিয়ন কার্যালয়ে এ মাসিক সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ-যুগ্ম সম্পাদক মো. কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মো. মিন্টু, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক সামিনুর রহমান সাদ্দাম, কার্যকরী সদস্য মোতাহার হোসেন, সাহেব আলী, অফিস সহকারী নিরঞ্জন মন্ডল সুমন, সৈয়দ মিজানুর রহমান শাহীনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে মৃত শ্রমিকদের পরিবারগুলোর মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় মৃত এস.এম. হারুনার রশিদ (সদস্য নং-১০০, কাশেমপুর, সাতক্ষীরা), মৃত পলাশ কুমার সরদার (সদস্য নং-২৯৩৮, বাইগুনি, তালা), নন্দলাল ঘোষ (সদস্য নং-২৭৮৩, শ্বেতপুর, বুধহাটা), মৃত আব্দুল জলিল (সদস্য নং-৯৮৮, খড়িবিলা, সাতক্ষীরা) এবং মৃত তাপস কুমার (সদস্য নং-২৯৪৬, গাজীরহাট, কালীগঞ্জ)-এর পরিবারকে ২০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park