বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

শাহেদ আহমেদ,
সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কলারোয়া বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের আমানতের টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও এখন তারা টাকা ফেরত পাচ্ছেন না। এতে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
বক্তারা বলেন, কেউ চিকিৎসার জন্য, কেউ সন্তানের লেখাপড়ার ব্যয় মেটাতে, আবার কেউ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে এই সমিতিতে টাকা জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park