সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে মোস্তাফিজুর রহমান এমপি কে সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাদরাসা
শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১জুন সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়ামতুল্লাহ, নিয়ামতপুর মাদ্রাসার অধ্যক্ষ তৈয়বুর রহমান,আম‌ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সোনার।
অনুষ্ঠানে উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষাবিদ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান এবং মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে দেশ, জাতি ও শিক্ষা ব্যবস্থার উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park