সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে হালুয়াঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ (সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ) গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (৬জুন) সকালে সারা দেশের ন্যায় হালুয়াঘাটেও আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ বিনির্মাণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে এই সচেতনতামূলক ও মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​অভিযানটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। এ সময় তার সাথে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
​উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন:
​”মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গ্রিন ও ক্লিন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আজকে আমাদের কার্যক্রমের অংশ হিসেবে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখা হয়েছে। জনস্বার্থে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।”
​কর্মসূচির শুরুতেই পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড মোড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে অভিযানের সূচনা করা হয়। পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মী ও পৌর কর্মকর্তাদের দল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
​পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শহরকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে পৌরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park