সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলার গাপতলা বাজারে আগুনে বর্শিভূত ৫ টি দোকান

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে ৫ টি দোকান ও দোকানে থাকা সব মালামাল ছাই হয়েছে। শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাপতলা বাজারে শনিবার (৬ জুন) আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটের সময় আগুন লাগে। গ্রামবাসী ঘুমে থাকায় কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সাথে সাথে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার ফাইটারা আসতে আসতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসাদুল খাঁন বলেন আমি এবং আমার সাথে কয়েকজন রাত ১ টার দিকে টিভিতে ফুটবল খেলা দেখে বাড়িতে যাই। রাত ২ টা ৩৫ মিনিটের সময় জানতে পারি গাপতলা বাজারে আগুন লেগেছে। সাথে সাথে গিয়ে দেখি আগুনে পুড়ছে আমার দোকান। গ্রামবাসী ও স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করলেও আমাদের দুর্বল সরঞ্জাম দিয়ে তীব্র লেলিহান আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস না আসলে আগুনে আরো অনেক দোকান ক্ষতিগ্রস্ত হতো। গাপতলা বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে আর ১ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আফতাব ই আলম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশা নিধনের কয়েল থেকে আগুন লাগতে পারে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা না থাকলে আরো অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। গাপতলা বাজারে অগ্নিকাণ্ড আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী উপজেলা অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার বলেন খবরটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park