বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

শরণখোলায় ৯০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসাবে ৯০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যে বিশ্বকে জলবায়ু প্রভাব থেকে মুক্ত, সবুজ পৃথিবী, নির্মল অক্সিজেন পাওয়ার জন্য শরণখোলা উপজেলায় ৯০ হাজার বৃক্ষরোপণ, বিতরণ ও পরিচর্যার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ১১ টায় শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অর্থিতা হাওলাদার বিশ্ব পরিবেশ দিবস এবং ৯০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার উপজেলা মহিলা বিষয়ক অফিসার আব্দুল হাই উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হালিম বন বিভাগের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ন্যাশনাল কোডিনেটর মোঃ রুহুল আমিন সরকার (পিএইচডি) টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফুলি সরকার। বক্তব্য শেষে প্রধান অতিথি সবাইকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করে নিবন্ধিত সদস্যদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park