সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় কাবিখা কর্মসূচির আওতায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার প্রকল্পের ৯ জুন মঙ্গলবার সকালে উদ্বোধন করেন। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৪ ও ২ নম্বর ওয়ার্ডে ভাঙ্গা ব্রীজ থেকে ওয়াদ্দার বাঁধের পশ্চিম অভিমুখে সংযোগ সড়ক সংস্কার করা হবে।
প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট এবং প্রস্থ ২০ ফুট। এ কাজে ৫ মেট্রিক টন চালসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুর রহমান। রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি। তবে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকায় অবস্থান করায় তাঁর প্রতিনিধি হিসেবে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি এ.এম.এম. প্রভাষক মুজাহিদ মাসুম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি শাহীন ইসলাম, ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক খায়রুল ইসলাম, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুছা লালখা, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মশিউর রহমান, বুলবুল চৌধুরী এমদাদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তার সংস্কার উদ্বোধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আইয়ুব আলী। তিনি বলেন, এই সড়কটি দিয়ে জলঢাকা উপজেলা, গোলমুন্ডা, শৌলমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে ছিলেন। রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য মহোদয়ের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। উদ্বোধন শেষে এমপি প্রতিনিধি বক্তব্যে মোয়াম্মার আল-হাসান বলেন, ডাউয়াবাড়ী ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এই রাস্তা সংস্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বুড়ি তিস্তা নদী সংলগ্ন এ অঞ্চলের অনেক রাস্তা-ঘাট এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মহোদয় ধারাবাহিক ভাবে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করছেন। তিনি আরও বলেন, ডাউয়াবাড়ী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য মনছারের ঘাটে একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির ও অন্যান্য সামাজিক অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ এমপি মহোদয়াদের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করাবেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুর রহমান আশা প্রকাশ করেন, প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার অবকাঠামোগত উন্নয়নে আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park