সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মোষের বাছুর প্রদর্শণী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার বিকেলে জেলার রুহিয়া উপজেলার ভেলারহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের ডাঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজহার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ অমল কুমার রায়, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রংপুর রিজিয়ন এর ডাঃ মোঃ এরমান আলী।

উল্লেখ্য, প্রান্তিক খামারিদের গবাদি পশুর মানোন্নয়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ অঞ্চলের শতাধিক খামারি অংশ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়। পরে প্রতিটি গরু ও মোষকে এলএসডি এবং খুরা রোগের ভ্যাকসিন দেয়া হয়। এছাড়াও কৃত্রিম প্রজনন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক নাটক মঞ্চস্থ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park