বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মোষের বাছুর প্রদর্শণী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার বিকেলে জেলার রুহিয়া উপজেলার ভেলারহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের ডাঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজহার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ অমল কুমার রায়, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রংপুর রিজিয়ন এর ডাঃ মোঃ এরমান আলী।

উল্লেখ্য, প্রান্তিক খামারিদের গবাদি পশুর মানোন্নয়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ অঞ্চলের শতাধিক খামারি অংশ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়। পরে প্রতিটি গরু ও মোষকে এলএসডি এবং খুরা রোগের ভ্যাকসিন দেয়া হয়। এছাড়াও কৃত্রিম প্রজনন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক নাটক মঞ্চস্থ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park