সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেপ্তার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি মামলার পলাতক এক আসামিকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাওলাদার (২৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
অভিযানকালে আল-আমিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। পরে সিডিএমএসে (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৩০টি মামলার তথ্য পাওয়া যায়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park