
স্টাফ রিপোর্টার :
দিনাজপুর আজ ৪ আগস্ট দুপুর ১২ টা ৩৬ মিনিটে শিশু একাডেমি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলায় সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও স্টোক হোল্ডারদের সাথে সারের বর্তমান অবস্থার পরিস্থিতির উপর নির্ভর করে সকল সার ডিলার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টোক হোল্ডারদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, মৌসুমি আমন ধানে দিনাজপুর জেলার বর্তমান সারের স্টক বা মজুদের পরিস্থিতি, সারের উত্তোলন ও বিপণন কার্যক্রম নিয়ে সার ডিলার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের নিয়ে মুলত আজকের আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর – ৫ আসন পার্বতীপুর – ফুলবাড়ি সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। তিনি তার বক্তব্যে বলেন, যথা সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছাতে হবে। সরকারি মূল্যে সার বিক্রি করতে হবে এবং সারের সরবরাহ, মজুদ ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা ও আলোচনায় সারের পর্যাপ্ত মজুদ, ন্যায্যমূল্যে বিতরণ এবং কৃষকদের ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অনিয়ম কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার কথাও উল্লেখ করেন। আরও উপস্থিত ছিলেন, জেলার উর্ধতন কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন উপজেলার সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টোকহোল্ডাররা এ অনুষ্ঠানে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।