সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে বহিষ্কৃত এমপির বিএনপির নামে কর্মসূচি অংশ নিলে আজীবন বহিষ্কারের ঘোষণা সংবাদ সম্মেলনে

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আজ বেলা ১ টা ১০ মিনিটে পার্বতীপুর প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক এক জনাকীর্ণ পরিবেশ মধ্যে দিয়ে সংবাদ সম্মেলনে করেছে। উক্ত সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ান হক বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরেও দলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি। আজ ২৯ আগষ্ট পার্বতীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক। তারা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বিএনপি থেকে বহিষ্কৃত। তিনি বিএনপির কোনো পদ-পদবীতে নেই। তারপরও তিনি ফেসবুকের মাধ্যমে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন। তারা আরও বলেন, “এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংগঠনিক ও অবৈধ। তিনি এলাকার আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য স্থানীয় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছেন।” এই মর্মে রেজওয়ানুল হককে বিএনপির কোনো কর্মসূচি করা থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। একই সঙ্গে দলের কোনো নেতা-কর্মী যদি তার বহিরাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে তাহলে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park