সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে কেলোকা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত- ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর উত্তরাঞ্চলের তিন দিনব্যাপী বিশেষ সফরের অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর ২০২৬ পার্বতীপুরে আসেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহাসিক কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা – কেলোকা পরিদর্শন করা। দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত কেলোকায় পৌঁছে, কারখানার বিভিন্ন বিভাগ, অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তিনি স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। এরপর কেলোকা পরিদর্শন শেষে তিনি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে কিছু সময় অবস্থানের পর বিকাল ৩:১৩ মিনিটে ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস – Nilsagor Express ট্রেনে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। রাষ্ট্রদূতের এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো সরেজমিনে মূল্যায়ন করা। তিন দিনের সফরসূচি: ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে রাষ্ট্রদূত কেলোকা ছাড়াও তিস্তা ব্যারেজ, বাংলাবান্ধা স্থলবন্দর, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করছেন। এ সফর সঙ্গি হিসাবে তার সহধর্মিণী সঙ্গে ছিলেন। পার্বতীপুর ট্রেন ছাড়ার সময় পার্বতীপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park