সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা রাজবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনীয় ফলাফল মধ্যরাতে ঘোষণা শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকানবিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি হলেন আমানউল্লাহ আমান

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমটি গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

নূরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নূরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ-সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হউক।’

প্রস্তাবিত স্থায়ী কমিটিতে রয়েছেন— মো. আমানউল্লাহ আমান (ঢাকা-২), ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মো. আশরাফ উদ্দিন (নরসিংদী -৫), মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মো. মজিবুর রহমান (গাজীপুর-১), নিলোফার চৌধুরী মনি (মহিলা আসন-১০), ফাহমিদা হক (মহিলা আসন-১৮), মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) ও মোসা. নাজমুন নাহার (মহিলা আসন-৪০)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park