বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কৃষক বাঁচাতে পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

কৃষক ও ক্ষেতমজুরদের সংকট নিরসন, কৃষি উৎপাদন খরচ কমানো এবং গ্রামীণ অর্থনীতি ও আইনশৃঙ্খলা উন্নয়নের দাবিতে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটি আজ ৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৪২ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা বাজার থেকে স্মারকলিপি প্রদান করেন জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক জাকির হোসেন। সদস্য শিরিষ ডাক্তার, নৈশ টুডু , আজিবর রহমান, সনাতন হালদাসহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষক আজ ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি। কিন্তু কৃষক সমাজ প্রতিকূল আবহাওয়া, উৎপাদন উপকরণের উচ্চমূল্য, বাজার ব্যবস্থার অনিয়ম এবং মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের মধ্য দিয়ে কৃষি উৎপাদন করে যাচ্ছে। একদিকে সার, ডিজেল, বিদ্যুৎ, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে উৎপাদিত ফসলের নায্য মূল্য না পাওয়ায় প্রকৃত কৃষক ও ক্ষেতমজুররা ঋণগ্রস্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে। পাটসহ বিভিন্ন বাজারে সিন্ডিকেটের প্রভাব কৃষকের স্বার্থ ধ্বংস করছে।
এছাড়া কৃষি কার্ড ও সরকারি সুযোগ-সুবিধা বিতরণে দলীয়করণের অভিযোগ তোলা হয়। পাশাপাশি গ্রামীণ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে কৃষকের স্বাভাবিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। তারা ৬ দফা দাবি পেশ করেন।
কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষায় ৬ দফা দাবিগুলো- সার,ডিজেল, বিদ্যুৎ সহজলভ্য নিশ্চিত করতে হবে। দলবাজি ডিলার সিন্ডিকেট বন্ধ, সারের কালোবাজারি রোধ করতে হবে। পাটের লাভজনক মুল্য নিশ্চিত করতে হবে। কৃষি কার্ড বিতরণে দলীয়করণ বন্ধ করে প্রকৃত কৃষক -ক্ষেতমজুরের হাতে দিতে হবে। গ্রামীণ রেশনিং ব্যবস্হা চালু করতে হবে। চাঁদাবাজি -সন্রাস বন্ধ করে আইনশৃঙ্খলার উন্নতি করতে হবে। উক্ত কমিটির তথ্য মতে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৫০ জন। বর্তমানে উপজেলার ৭, ৮ ও ১০ নং ইউনিয়নে তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।এই প্রতিবেদককে নেতৃবৃন্দ বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park