সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুর ল্যাম্পে সেবার পরিধি বাড়ছে, পুরাতন ভবন ভেঙে, নতুন নির্মাণের প্রস্তুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সুনামধন্য বেসরকারি ল্যাম্প হাসপাতাল এখন সম্প্রসারণের কাজে ব্যস্ত। ৭ সেপ্টেম্বর সকাল দুপুর ১২ টা ১০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের নতুন ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভাঙার কাজ চলছে।
হাসপাতাল চত্বরে ইট-সুরকির স্তূপ, পাওয়ার টিলার ও ট্রলি দিয়ে ভাঙা অংশ সরানোর কাজ চলছে। নির্মাণ এলাকায় শ্রমিকরা কাজে ব্যস্ত।
ল্যাম্প হাসপাতালটি পার্বতীপুর শহর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে। ১৯৭৯ সালে LAMB – Lutheran Aid to Medicine in Bangladesh সংস্থা এটি প্রতিষ্ঠা করে এবং ১৯৮৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু করে।
বর্তমানে এটি ১৫০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল। এখানে ২৪ ঘণ্টা জরুরি সেবা, ইনপেশেন্ট ও আউটপেশেন্ট বিভাগ চালু আছে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রসূতি যত্ন এবং ফিস্টুলা চিকিৎসায় ল্যাম্প হাসপাতালের দেশব্যাপী বিশেষ খ্যাতি রয়েছে।
হাসপাতালের পাশাপাশি একটি বড় কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম CHDP রয়েছে, যা পার্বতীপুরসহ আশেপাশের প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্যসেবা ও সচেতনতা ছড়িয়ে দেয়।সেবার পরিধি বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর জন্য পুরাতন বিল্ডিং ভাঙার কাজ চলছে। কাজটি পেয়েছে পার্বতীপুরের মাসুদ ট্রেডার্স ও রংপুরের রানা ট্রেডার্স। এই কাজের ম্যানেজার মানিক জানান, ভাঙার কাজ আরও প্রায় বছর খানেক চলবে। প্রতিদিন প্রায় ২২ জন শ্রমিক এখানে কাজ করছেন। ভবনটির জন্য বরাদ্দকৃত জায়গা প্রায় ৬০ শতাংশের বেশি। তবে টেন্ডারের বিস্তারিত কাগজপত্র সম্পর্কে তারা কিছু জানেন না বলে জানায়। এ বিষয়ে ডিপোটি ডেরেক্টটর জন ব্রিগেন মল্লিকের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকের সাথে কথা বলতে চান না। তিনি তার কক্ষ থেকে দ্রুত বের হয়ে মিটিং এর কথা বলে চলে যাওয়ার সময় বলেন, এ বিষয়ে সাইমুনের সাথে কথা বলেন। তবে তিনি দিনাজপুরে গেছেন পরে কথা বলেন, বলে চলে যায়। একটি সূত্রে থেকে জানা গেছে, নতুন ভবনের নির্মাণ কাজ করবে রংপুরের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এদিকে রোগীদের সেবা অব্যাহত ভাঙার কাজ চললেও হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা চালু রয়েছে। কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন চালু হলে রোগীদের আরও উন্নত ও আধুনিক সুবিধা দেওয়া সম্ভব হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park