সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা রাজবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনীয় ফলাফল মধ্যরাতে ঘোষণা শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকানবিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়নবাসীর নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্বে মনোনীত হওয়ায়, পার্বতীপুর-ফুলবাড়ীর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হককে নাগরিক সংবর্ধনা দিয়েছে উপজেলার ৩নং রামপুর ইউনিয়নবাসী। আজ
১৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৭ টা ২০ মিনিটে পার্বতীপুর উপজেলার জমির হাট হাই স্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আবু বক্কর সিদ্দিক (বাবলু)। আয়োজনে ছিল ৩নং রামপুর ইউনিয়নবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর-ফুলবাড়ীর এমপি মহোদয় মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ান হক। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক, যুগ্ম-সম্পাদক ফারুক কাজী,কাজী সামসুজোহা প্রধান উপদেষ্টা মাহবুবুল হক সহসম্পাদক তালেবুল ইসলাম, আকরাম হোসেন, অহিদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এমপি মহোদয়ের কাছে দাবি জানিয়ে বলেন, ৩নং রামপুর ইউনিয়নে মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে। এই এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য তারা এমপির হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হক ভাইয়ের হাতকে শক্তিশালী রাখতে, এলাকার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এমপি মহোদয় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। উক্ত অনুষ্ঠানে প্রায় দুই হাজার লোকের সমাগমে মুখরিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান রাত ১০টার পর সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park