সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৭২তম চালানে পাইপলাইনে ভারত থেকে পার্বতীপুরে এলো ৪ হাজার টন ডিজেল

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও একটি চালানে বাংলাদেশে এসেছে প্রায় ৪ হাজার টন ডিজেল। ৭২-তম চালানে আসা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে। একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড (NRL) থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পার্বতীপুরে পৌঁছেছে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম আজ ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় দেড় দিন পর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে পুরো চালান গ্রহণের কার্যক্রম শেষ হয়। আমদানি করা এই জ্বালানি দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান — পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান হারে বিতরণ করা হয়ে থাকে। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১৫ বছরের মেয়াদে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পথে ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭টন ডিজেল দেশে এসেছে। বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার । পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা অতিক্রম করে এটি নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর হয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনালে যুক্ত হয়েছে। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট নিচ দিয়ে স্থাপন করা এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি পার্বতীপুরে ডিজেল সরবরাহ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park