শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মোহাম্মদ সালমান ওমর রুবেল।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি উপজেলার পাবিয়াজুড়ি ও গোরকপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় সালমান ওমর রুবেল এমপির নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park