শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস এবারের প্রতিপাদ্য-“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

লুৎফর সিকদার,
গোপালগঞ্জ:

আজ ১লা অক্টোবর… ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। দীর্ঘায়ু মানুষের জীবনে নতুন সম্ভাবনার পাশাপাশি বার্ধক্যজনিত নানা চ্যালেঞ্জও তৈরি করছে। তাই প্রবীণ জনগোষ্ঠীর জীবনকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শারীরিক অসুস্থতা, একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক অবহেলার মুখোমুখি হন। এ কারণে তাঁদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, প্রবীণদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনের সুযোগ তৈরি করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, শারীরিক ব্যায়াম, মানসিক প্রশান্তি এব পরিবার-পরিজনের সঙ্গে আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবীণদের জন্য নিরাপদ পরিবেশ ও সামাজিক অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই দিনে প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হচ্ছে। কারণ আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাঁদের জন্য নয়, একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ।

দিবসটির মূল বার্তা-প্রবীণদের বোঝা নয়, তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্পদ হিসেবে মূল্যায়ন করে একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও সুন্দর বার্ধক্য নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park