শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ৫ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্টানে এবারের বিষয় ছিল – “শিক্ষক মানেই আলোর দিশা” — এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশাকে সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর । উল্লেখ্য, ১৯৬৬ সালের ৫ অক্টোবর ILO/UNESCO কর্তৃক শিক্ষকদের মর্যাদা বিষয়ক সুপারিশ গৃহীত হয়। সেই ঐতিহাসিক দলিলের এবার ৬০ বছর পূর্তি। UNESCO এর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এবারের ৬০ বছর পূর্তিতে UNESCO, ILO, UNICEF এবং Education International যৌথভাবে প্যারিসে মূল অনুষ্ঠানের আয়োজন করেছে। এরেই সুত্র ধরে পার্বতীপুরে সকাল ১১টা ১৬ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক । এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শিক্ষক/শিক্ষিকা ব্যানার নিয়ে অপেক্ষা করেন। প্রায় ১২ মিনিট পর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ উপস্থিত হলে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পুনরায় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা এবং আগামীর শিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষক গড়েন সভ্যতা — শিক্ষকের হাত ধরেই আলোকিত সমাজ গড়ে ওঠে। শিক্ষকদের পেশাগত, সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা, কলেজের শিক্ষক প্রায় ডের শতাধিক শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park