শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ফের বন্ধ, উত্তরাঞ্চলে বিদুৎ সংকটের শঙ্কা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিনে কেন্দ্রটির প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট এবং মঙ্গলবার ভোরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির পর দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সূত্র জানায়, তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। দুটি ইউনিট একসঙ্গে বন্ধ হওয়ায় প্রায় ২১০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। তবে কবে নাগাদ ইউনিট দুটি পুনরায় উৎপাদনে আসবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ। অতীত অভিজ্ঞতা বলছে, বয়লার টিউব ফেটে যাওয়ার মতো ত্রুটি সারাতে ৪ থেকে ৬ দিন সময় লাগে। এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট, যার উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটির ওভারহোলিং চলছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবর মাসের মধ্যেই ইউনিটটি আবার উৎপাদনে ফিরতে পারে। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা ব্যবহারের জন্য ২০০৬ সালে ২৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটি যাত্রা শুরু করে। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হলে মোট ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও কয়লায় পাথর আসার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ ক্ষমতায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারেনি।তিনটি ইউনিটই বন্ধ থাকায় পার্বতীপুরসহ দিনাজপুর, রংপুর, নীলফামারীসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং লো-ভোল্টেজের সমস্যা দেখা দিচ্ছে বলে সূত্রটি জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park