শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন ঐতিহ্যবাহী পূর্বস্থান তথা ১নং ওয়ার্ডে নির্মাণের দাবিতে আজ ৮ অক্টোবর বেলা ১ টা ২০ মিনিটে উপজেলা চত্বরে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ স্লোগান তুলে বলছে, – “আমাদের দাবি ন্যায্য দাবি, ঐতিহ্য রক্ষা ও জনস্বার্থ বাস্তবায়ন করতে হবে।” এমন স্লোগানে মানববন্ধনে ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। তারা নিজ খরচে ৫৭টি ভ্যান ও ৩০টি মোটরসাইকেল যোগে প্রায় ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা চত্বরে এসে জড়ো হন। এরপর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। উক্ত
মানববন্ধনে যারা বক্তব্য রাখেন, মোঃ জোনাব আলী মন্ডল, মাসুদ রানা, অধ্যাপক কামাল আলী শাহ, কৃষক নেতা মমতাজ আলী, আবু সায়েদ মন্ডল, আজাহার আলী নয়ন এবং ওই ওয়ার্ডের লাগাতার মেম্বার আজিজুর রহমান সুমন প্রমুখ। উক্ত মানববন্ধন তারা বলেন, ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের মূল পুরাতন বোর্ড অফিস ১নং ওয়ার্ডে অবস্থিত রয়েছে। আমাদের দাবি নতুন বিল্ডিং এখানেই হবে। অন্য কোথাও নয়। এছাড়াও স্থানান্তরের সুনির্দিষ্ট সরকারি আদেশ ও বৈধ প্রক্রিয়া সম্পর্কে আমরা স্থানীয় জনগণ অবহিত নই। তাই সরকারি নথিপত্র যাচাই করে তদন্তের দাবি তারা জানান। বক্তারা আরও অভিযোগ করে বলেন, বর্তমানে পুরাতন বোর্ড অফিস এলাকাটি মাদকের আড্ডায় পরিণত হয়েছে। এ বিষয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করছেন না। তাদের দাবি সম্পূর্ণভাবে সরকারি নথি, প্রশাসনিক স্বচ্ছতা ও ঐতিহাসিক অবস্থান যাচাইয়ের ভিত্তিতেই দাবি তুলেন। তাই ইউনিয়ন পরিষদ ভবন ১নং ওয়ার্ডে পুনঃস্থাপনে যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park