শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা সোনাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রব, সমর্থন জানাচ্ছেন এলাকাবাসী যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি। আটক-১ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২ গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ, লেক ও খালে অসাধু শিকারিদের তাণ্ডব বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

পার্বতীপুরে আজ বিকেল ৫ টা থেকে বৃষ্টির দৃশ্যই স্বরণ করে দেয় আজ ২৪শে আশ্বিন মাস। এ যেন শীতের বার্তা নিয়ে এল গুড়ি গুড়ি বৃষ্টি মেঘের ডাক ঠান্ডা বাতাসের শিরশিরানিতেই বুঝে দিল শীতের আগমনী বার্তা। জানা যায় এই আশ্বিন মাস ৩১ দিনের। এ মাস মানেই শরতের শেষ আর হেমন্তের শুরু। নীল আকাশে সাদা মেঘ, নদীর তীরে কাশফুল আর ভোরের শিউলি ফুলে যখন প্রকৃতি সেজে ওঠার কথা, তখন পার্বতীপুরে দেখা গেল ভিন্ন রূপ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত আকাশ মেঘে ঢাকা। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘের গর্জন। গ্রামের পুকুর-ডোবা, গাছপালা ভিজে একাকার। স্থানীয় কৃষকরা জানান, এ বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ফসলের মাঠ এখন সবুজে ভরা। এই বৃষ্টির কারণে জমিতে আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না। ধানের জন্য এই বৃষ্টি খুব উপকারী। একদিকে শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজ, অন্যদিকে এই হিমেল হাওয়া ও বৃষ্টি শীতের আগমনী বার্তা দিচ্ছে। ভাদ্রের তীব্র গরমের পর আশ্বিনের এই বৃষ্টি প্রকৃতিতে শীতের মৃদু ছোঁয়া নিয়ে এসেছে। গ্রামের দৃশ্য এখন শীতের প্রস্তুতি শুরু হওয়ার বার্তা যেন এ হিমেল হাওয়া আগমন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park