রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি পার্বতীপুরে যুব দিবস পালিত সালথায় যুবদলের আহব্বয়ক হাসান আশরাফকে জয়কাইলবাসীর গণসংবর্ধনা কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক, পলাতক ২ দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

পার্বতীপুরে যুব দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

সারাদেশের মত পার্বতীপুরেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে আজ ১ নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা চত্তরে একটি র‍্যালি প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” । উক্ত অনুষ্ঠানে আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পার্বতীপুর ও সৌজন্যে ছিল কাম টু ওয়ার্ক (CTW)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ জেড. এম রেজওয়ানুল হক, মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-৫। অনুষ্টানটি সভাপতিত্ব করেন, আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আমিনুল ইসলাম শাহ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপি, মো: রাওফুন রহমান, উপ নির্বাহী পরিচালক, কাম টু ওয়ার্ক (CTW), মন্মথপুর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার পবিত্র কুমার পার্বতীপুর, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, কৃষিবিদ লুৎফুন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার পার্বতীপুর । স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এবং অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন, মেহেদী হাসান, সুমন সরকার ও নয়ন ইসলাম প্রমুখ। তারা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে কিভাবে স্বাবলম্বী হয়েছেন সেই অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজই প্রধান শক্তি। দক্ষ যুবকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। তাই সকল যুবক-যুবতীকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী হওয়ার আহ্বান জানানো হয়। পরে প্রধান অতিথি যুবকদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও বিপুল সংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park