বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাহাজমারা ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ ইসমাইল হোসেন সালথায় কৃষকদলের আটঘর ইউনিয়ন কমিটি ঘোষণা,সভাপতি আতিকুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নওগাঁর নিয়ামতপুর উপজেলার জাবঠাপাড়া কমিউনিটি শাকির হোসেনের বাড়ির সামনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১

ময়মনসিংহে কেককাটার মাধ্যমে পালিত হলো অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ইকবাল হোসেন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে কেক কেটে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনে অংশ নেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় উপস্থিত সাংবাদিকরা পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অগ্রযাত্রা প্রতিদিন ভবিষ্যতে আরও সুনাম ও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে সংবাদ প্রকাশের মাধ্যমে একটি সংবাদপত্র পাঠকের আস্থা অর্জন করে। অগ্রযাত্রা প্রতিদিন ইতিবাচক ও অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।

তাঁরা আরও বলেন, সংবাদপত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি পাঠকসমাজে আরও গ্রহণযোগ্যতা অর্জন করুক।

কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park