শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা শরণখোলায় দোকানে আগুন সবকিছু পুড়ে ছাই গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ ওসির নেছারাবাদের বলদিয়ায় গনসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা নুরুল আলম বিপ্লব

ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম (রিপন) (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল এ মামলার প্রধান আসামি এবং তার স্ত্রী তদন্তে পাওয়া আসামি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন শহিদুল ইসলাম। ২০১৫ সালে তার অনুকূলে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। ওই কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন।
অভিযোগ রয়েছে, প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়, যা অনুমোদিত সীমার অতিরিক্ত। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে দলটি অভিযান শুরু করে।
পরে সদর মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি শহিদুল ইসলাম ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে তারা বগুড়ায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি কিনেছেন এবং বিলাসী জীবনযাপন করছিলেন।
এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park