শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা শরণখোলায় দোকানে আগুন সবকিছু পুড়ে ছাই গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ ওসির

কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার বিবির বাজারে গোমতীতে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে নদীর গতিপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
শনিবার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশ মুখ বিবির বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তিনি।
পরে এ বিষয়ে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মুহিদুল ইসলাম।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে এই প্রকল্প ভারত-বাংলাদেশ না বুঝে শুরু করেনি। দুই দেশের স্বার্থের কারণেই এটি শুরু হয়েছিল। এক সময় নদীর ওপর অবকাঠামাগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। যেটা সরাতে হয়ত প্রজেক্টের সমান টাকা লেগে যেতে পারে- যে কারণে এটি থেমে গেছে।

তিনি বলেন, “এটি স্থগিত আছে কিন্তু বন্ধ হয়নি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এই সুযোগটি নিতে চাই। আমাদের বিমানবন্দর বন্ধ, আমাদের রেলবন্দর চালু হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আমাদের একমাত্র পথ রাজধানীর সঙ্গে যোগাযোগের। এখন রাস্তার যে অবস্থা, তাতে আরও বেশি কার্যকর করতে সময় লাগবে।
“বিকল্প সড়কের প্রস্তাব দেওয়া হয়েছে, তাও বাস্তবায়নের সময় লাগবে। সবচেয়ে তাড়াতাড়ি যেটি হতে পারে সেটি হচ্ছে নৌপথকে সচল করা। সরকারও সেটি চায়। এখন একটি প্রশ্ন অবকাঠামো সংস্কার।”
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মুহিদুল ইসলাম বলেন, “আমি যা দেখে গেলাম এবং আপনারা যা বললেন তার ওপরে একটি সিদ্ধান্ত হবে। সাধারণত নদীর যে ঢাল থাকে- সে তুলনায় গোমতির ঢাল আরও বেশি। এটা এত বেশি ঢালু যে পানি দ্রুত মেঘনায় চলে যায়।
“অন্যান্য নদীর মতো যদি প্রবাহ ধরে রাখতে চান তাহলে এটিকে আরও বেশি গভীর করে কাটতে হবে। আর ওই পাশে যে বাঁধ আছে সেটিও কিন্তু সব সময় পানি ছাড়ছে না। সুতরাং আমাদেরকে সবকিছু ভাবতে হবে।”
তিনি বলেন, গোমতী নদীর উপর যে ৩০টি সেতু রয়েছে, সেগুলোর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। সব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলবেন চেয়ারম্যান।
২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির (PIWTT) দ্বিতীয় সংযোজনীতে এ পথটি অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে নদীর নাব্রতা সংকটসহ বিভিন্ন কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপনসহ নৌপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। যে কারণে নৌপথ ও গোমতী পরিদর্শনে যান বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park