বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩ জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমি এলাকায় একটি গাছের অর্ধেক অংশ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাটিমি এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি অর্ধেক কাটা অবস্থায় দেখতে পায়। যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তিনি গাছ কাটার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর দাবি, মহাসড়কে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাছটি কাটার চেষ্টা করেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে ।
চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গাছের অর্ধেক অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park