শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার নওগাঁয় আধুনিকায়নের পর নতুন রূপে কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানে মেয়র প্রার্থী জহির হাসান মোহনের মতবিনিময় সভা জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের নাম-পরিচয় ও লোগো ব্যবহার করে প্রতারণা! সিলেটে কে এই রায়হান হোসেন.? আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দুস্থ রোগীদের মাঝে রোগী কল্যাণ সমিতির পুষ্টিকর খাদ্য ও স্যালাইন বিতরণ ন‌ওগাঁর বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানে মেয়র প্রার্থী জহির হাসান মোহনের মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’–এমন স্লোগান সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা জহির হাসান মোহন তরুণ, ছাত্রসমাজ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জের গল্পঘর রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ পৌরসভার আসন্ন মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ শিক্ষক সমিতির নেতা মো. ফজলুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা প্রফেসর আলাউদ্দিন ও থানা বিএনপির নেতা বাবলুর রহমান।
এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের তরুণ ছাত্রসমাজের প্রতিনিধি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কালীগঞ্জ পৌরসভার উন্নয়ন, আধুনিকায়ন ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত অতিথি, নেতাকর্মী ও তরুণদের মাঝে ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানসংবলিত টি-শার্ট বিতরণ করা হয়।

১৯/১১/২০২৬

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park