সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আকস্মিক সফরে বিজিবি মহাপরিচালকের আগমন নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন

পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভুট্টা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের কৃষক রাজ্জাক আলী (৫২)। আজ ২২ নভেম্বর, বেলা ১টা ৩১ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার মোমিনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের কৃষক রাজ্জাক আলী আড়াই বিঘা জমিতে ভুট্টা গাছের নিড়ানি দিচ্ছেন। তার সাথে কাজ করছেন দিনমজুর আরমান আলী (২৭), মাসুদ (২৬), মাফিজুল (২৮), হাবিবুর (২৫) ও ইকবাল হোসেন (২৬)। সেখানে সারি সারি সবুজ ভুট্টা গাছের মাঝে কোদাল দিয়ে মাটি আলগা করে আগাছা পরিষ্কার ও স্থানীয় ভাষায় ভুট্টার ‘গৈ’ তৈরি করতে দেখা গেছে। কৃষক রাজ্জাক আলী জানান, ভুট্টা গাছের বয়স প্রায় ২০ দিন হয়েছে। আরও প্রায় ৭০ দিন লাগবে। এরপর ভুট্টা মাড়াই করা যাবে।
তিনি আরও বলেন, প্রতি বিঘা (৬০ শতাংশ) জমিতে বীজ, সার, সেচ ও শ্রমিকসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। আবহাওয়া ও বাজার ভালো থাকলে বিঘা প্রতি ভুট্টা প্রায় ১ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছে। এ ফসলে ভালো লাভ করা যায় বলে জানান। তবে এ সময় তিনি অভিযোগ করে বলেন, এলাকায় হাজার হাজার বিঘা জমিতে ভুট্টা আবাদ হলেও কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারকে মাঠে দেখা যায় না। সরকারি কোনো পরামর্শ বা সহায়তাও পাচ্ছেন না বলে জানান। তিনি এ্যঁও বলেন, নিজের অভিজ্ঞতা দিয়ে ভুট্টা চাষ করছি। কৃষি অফিস থেকে কেউ এসে খোঁজ নেয় না, সার-বীজ বা পরামর্শ কিছুই পাই না। ঐ এলাকার অন্য কৃষকরাও একই অভিযোগ করেন। তাদের দাবি, মাঠ পর্যায়ে নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরিদর্শন ও সহায়তা পেলে ভুট্টার ফলন আরও বাড়বে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park