সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আকস্মিক সফরে বিজিবি মহাপরিচালকের আগমন নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

​নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গণদেবপুর হাজেরা নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুসন্তানকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, পূর্ব বিরোধের জের ধরে কাউসার, মোহাম্মদ আলী আক্কাস, বেগম সানজানা আহমেদ রাফি, মিনারা বেগম, নুসরাত ও সুহীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংবাদিক ইমরান ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুসন্তানকে মারধর ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে এ ঘটনায় প্রতিকার চেয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

​একজন অন্তঃসত্ত্বা নারী এবং মাত্র দেড় বছর বয়সী শিশুর ওপর হামলার অভিযোগে স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

​ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইমরান ভূঁইয়া ও তাঁর পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park