সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ বিএনপিতে ফিরতে পারেন বহিষ্কৃত নেতারা, আলোচনায় সাত বিদ্রোহী বিজয়ীসহ শতাধিক নেতা টমেটো চাষীদের জাতীয় পর্যায়ের নেতৃত্বে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর দুই কৃষক বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফজলুল হক তমরদ্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা সোহেল রানা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য জব্দ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, ওঠেনি প্রকল্প

৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষিত যুবনেতা মোঃ মাহফুজুর রহমান (রিমন)।

মাহফুজুর রহমান রিমন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, “জনগণের পাশে, সময়ের সাথে, সবসময় থাকতে চাই। চাঁন্দুড়িয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি, যুব কর্মসংস্থান এবং অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নে সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষিত, ভদ্র, বিনয়ী ও পরোপকারী হিসেবে এলাকায় রিমনের বেশ সুনাম রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তাকে সবসময় সামনের সারিতে দেখা যায়।

চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইতোমধ্যে তার পক্ষে গণসংযোগ ও মতবিনিময় শুরু হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park