সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাচ্ছিল, দুই শিক্ষার্থীর পাশে দাঁড়াল হোসেনপুর উপজেলা প্রশাসন ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ বিএনপিতে ফিরতে পারেন বহিষ্কৃত নেতারা, আলোচনায় সাত বিদ্রোহী বিজয়ীসহ শতাধিক নেতা টমেটো চাষীদের জাতীয় পর্যায়ের নেতৃত্বে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর দুই কৃষক বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফজলুল হক তমরদ্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা সোহেল রানা

ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যানচালক মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশন থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার জন্য নিয়ে যান। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর যাত্রীদের নিয়ে আত্রাই ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে পৌঁছালে যাত্রীদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। অপরজনও তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
এ সুযোগে দুর্বৃত্তরা অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় এক মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত অটোভ্যানসহ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তার হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।
এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park