মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি) মোহনপুরে প্রতিবেশীর টিনের চালের বৃষ্টির পানিতে দেয়াল নষ্টকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি সালথায় ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন প্রায় কোটি টাকার প্রণোদনা ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, আটক ৮ সাংবাদিকতায় স্বীকৃতি: সেরা তরুণ সাংবাদিকের পদক পেলেন মাহমুদুল হাসান শরণখোলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক নওগাঁ পত্নীতলায় ১১ ওয়ারেন্ট ও ৩ টি রায়ের আসামী, চেয়ারম্যান রনি কে ঢাকা থেকে গ্রেফতার।

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আজ ২৩ নভেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬/২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পার্বতীপুরে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মিনহাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাহাবুবুর রশিদ সংগ্রাম ও আতিয়ার রহমান প্রমুখ । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা পাবেন বলে জানা গেছে। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার বিনামূল্যে দেওয়ার কথাও জানা গেছে। উক্ত কর্মসূচির মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park