মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি) মোহনপুরে প্রতিবেশীর টিনের চালের বৃষ্টির পানিতে দেয়াল নষ্টকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি সালথায় ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন প্রায় কোটি টাকার প্রণোদনা ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, আটক ৮ সাংবাদিকতায় স্বীকৃতি: সেরা তরুণ সাংবাদিকের পদক পেলেন মাহমুদুল হাসান শরণখোলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক নওগাঁ পত্নীতলায় ১১ ওয়ারেন্ট ও ৩ টি রায়ের আসামী, চেয়ারম্যান রনি কে ঢাকা থেকে গ্রেফতার।

বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বর্ণাঢ্য আয়োজন, মুক্ত আলোচনা এবং সম্মাননা পদক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উৎসব-২০২৬।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ২২/১ তোপখানা সড়কে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রুদ্র বাংলার সম্পাদক ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকাটির সহকারী সম্পাদক ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাজু।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মিজান বিন নূর, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, অনলাইন সম্পাদক মো. আবু সাঈদ, মফস্বল সম্পাদক মো. এমদাদ হোসেন মুন্সী, রিপোর্টার হাজী মো. লিয়াকত আলী (আইয়ুব), রিপোর্টার আনোয়ারুল কবির, ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সহকারী নির্বাচন অফিসার মাসুদ রানা ও মাইনুদ্দিনসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ এবং দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দৈনিক রুদ্র বাংলা বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ নানা বিষয় সংবাদে তুলে ধরছে পত্রিকাটি।

তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ, সৎ ও পেশাদার হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখা সম্ভব।

আলোচনায় পত্রিকার সার্বিক উন্নয়নে সংবাদ সংগ্রহ ও প্রকাশে গতি বাড়ানো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, অনলাইন সংস্করণকে আরও সমৃদ্ধ করা, নবীন সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং পত্রিকার প্রচার ও প্রসার বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দৈনিক রুদ্র বাংলা শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। এ জন্য তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনাকালে সহকারী সম্পাদক মো. শাহ্ আলম খান বলেন, একটি সংবাদপত্র শুধু সম্পাদকের একার প্রচেষ্টায় এগিয়ে যায় না। এর পেছনে মফস্বল প্রতিনিধি থেকে শুরু করে সম্পাদকীয় বিভাগ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অবদান রয়েছে। তিনি পত্রিকার প্রতিনিধিদের আরও দায়িত্বশীল হয়ে নিয়মিত সংবাদ পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তি ও সাংবাদিকদের হাতে রুদ্র বাংলা সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্বে সম্মাননা অর্জন করেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তাঁর হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

বক্তারা বলেন, এ সম্মাননা শুধু একটি পদক নয়, বরং কাজের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি সম্মানিত ব্যক্তিদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি মো. মতিউর রহমান পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার ভালোবাসা ও সহযোগিতায় দৈনিক রুদ্র বাংলা ১৬ বছর অতিক্রম করেছে উল্লেখ করে তিনি পত্রিকার আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park