মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি) মোহনপুরে প্রতিবেশীর টিনের চালের বৃষ্টির পানিতে দেয়াল নষ্টকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি সালথায় ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন প্রায় কোটি টাকার প্রণোদনা ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, আটক ৮ সাংবাদিকতায় স্বীকৃতি: সেরা তরুণ সাংবাদিকের পদক পেলেন মাহমুদুল হাসান শরণখোলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক নওগাঁ পত্নীতলায় ১১ ওয়ারেন্ট ও ৩ টি রায়ের আসামী, চেয়ারম্যান রনি কে ঢাকা থেকে গ্রেফতার।

কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি)

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার,
কলাপাড়া উপজেলা প্রতিনিধি।।

‘’আগুন সন্ত্রাসের দিন শেষ, সবার আগে বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কলাপাড়া উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি ও কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
কর্মসূচি সফল করতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park