
স্টাফ রিপোর্টার :
আজ ২৫ নভেম্বর বিকেল ৪ টায় স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা শাখা। উক্ত
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আব্দুল আহাদ। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক আহম্মেদ আলী সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এনসিপি মাঠে কাজ করছে। তারা পার্বতীপুরের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ডা: আব্দুল আহাদ বলেন, পার্বতীপুরে যুব সমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে।পার্বতীপুরের যুব সমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বাছাতে আমরা থানা পুলিশকে মাদক ব্যবসায়ীদের একটি তালিকা দিয়েছি।সেই তালিকা থেকে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।ক্ষমতাসীন দলের একটি শক্তিশালী সিন্ডিকেট পার্বতীপুরের মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে যার কারনে পুলিশ প্রসাশনও মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানে বাধার সম্মুখীন হওয়ার কথাও জানান।