
মোঃ আশিক মন্ডল :
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংগ্রাম পত্রিকাকে নিয়মিত পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য, পত্রিকাকে বেগবান ও মানসম্মত করার জন্য পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ আজিজ পাটোয়ারী এবং পত্রিকার সম্পাদক বেলায়েত হোসেন গতকাল ৮ জানুয়ারী, রবিবার বিকাল ৫ ঘঠিকায় পত্রিকার প্রধান কার্যালয়ে মাদারীপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক, দৈনিক গণতদন্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির মহাসচিব শহিদুল ইসলাম শাহেদ কে নির্বাহী সম্পাদক এবং নওগাঁর কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার ব্যাক্তিত্ব জাতীয় দৈনিক গণকণ্ঠ ও দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও এ এন নিউজ এর প্রকাশক ও প্রধান সম্পাদক এবং এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর মন্ডল কে সহকারী সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য, পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মোঃ আজিজ পাটোয়ারী, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আশিক মন্ডল, উপসম্পাদক সোহাগ হাসান রানা সহ পত্রিকার সাংবাদিকগন।
নিয়োগ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, জাতীয় দৈনিক “দৈনিক গণতদন্ত ” পত্রিকার যুগ্ম সম্পাদক এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম,এস,এ রেজা। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আপন রিয়াজ। পত্রিকার পরিচয়পত্র ও দায়িত্ব প্রদান শেষে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আজিজ পাটোয়ারী সংশ্লিষ্ট সকল দপ্তরকে শহীদুল ইসলাম শাহেদ এবং আলমগীর মন্ডল কে সার্বিক সহোযোগিতা প্রদানের অনুরোধ জানান এবং তাদের দুজনের সর্বঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে এম,এস,এ রেজা বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, জাতির বিবেক ও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে পরিচিত। তিনি আরো বলেন দেশের আপামর জনতা যখন কোথাও তার কথা বলতে না পারে তখন একজন সংবাদকর্মীর শরণাপন্ন হন তাই প্রত্যেক সংবাদকর্মীকে সততা, ন্যায়নিষ্ঠতা, একাগ্রতা ও পেশাগত মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।