সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর সেতারা (৪৫) একই এলাকার আক্কাস বয়াতীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানায়, নুর সেতারার মা অন্যের বাড়িতে কাজ করতে সকালে বের হয়। বাড়ি ফিরে না আসলে সন্ধ্যায় মাকে খুঁজেতে নিজবাড়ি থেকে বের হয় মানসিক প্রতিবন্ধী নুর সেতারা। হাঁটতে হাঁটতে একপর্যায়ে পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় তিনতলা ভবনে ওঠে যায় ওই প্রতিবন্ধী। পরে অসাবধাবশত তিনতলা ভবনের ছাদ থেকে নিজে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর সেতারাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই ওই নারীর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারনেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park