সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরের রাজৈরের সুমির রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে এসপির সাথে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদকের মতবিনিময়।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

আজ ২৪ জানুয়ারি বিকেলে মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম ( বার), পিপিএম এর সাথে তাঁর কার্যালয়ে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম,এস,এ রেজার নেতৃত্বে প্রকাশক শহিদুল ইসলাম,ব্যবস্হাপনা সম্পাদক মোঃ আলমগীর মন্ডল ও বার্তা সম্পাদক মোঃ আশিক মন্ডলের সমন্বয়ে একটি প্রতিনিধি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সারিস্তাবাদ গ্রামের সুমি আক্তারের রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি সকালে সুমি আক্তার (২২) তার বান্ধবী পূজা দাস লক্ষীর (২১) সাথে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সন্ধ্যার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে সুমির মাকে জানানো হয় সুমি বিষপান করা অবস্হায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। পরবর্তীতে সুমির পরিবার ঐখানে উপস্হিত হয়ে দেখতে পায় সুমি ও পূজা দুজনই বিষপান অবস্হায় আছে এবং ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে গেলে হাসপাতালে আইসিইউ সংকট থাকায় একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা করাতে থাকে কিন্তু অবস্হার উন্নতি না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্হায় গত ১৩ তারিখ রাতে মারা যায়। এদিকে পূজা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্হ হয়ে বাড়ি ফিরে আসে।
আজকের সংগ্রামের প্রতিবেদক এবং শ্রীনগর উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা পূজার সাথে কথা বললে সে একেক সময় একেক তথ্য দেয়। পরবর্তীতে রাজৈর ও শ্রীনগর কোন থানায় মামলা না নিলে আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিষয়টি মাদারীপুর জেলার চৌকশ পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ একজন সার্কেল এসপির নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠালে তাঁরা পূজার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে গিয়ে পূজার সাথে কথা বললে সে আবার অন্য তথ্য দেয় এতে করে সুমির মৃত্যু ঘিরে আরো রহস্য দানা বাধে।
এ বিষয়টি নিয়ে আজকে পুলিশ সুপার মহোদয়ের সাথে বিশদভাবে আলোচনা হয় এবং তিনি এই ঘটনার প্রকৃত কারন খুঁজে বের করে সুষ্ঠ বিচার পাওয়ার ব্যাবস্হা গ্রহনের আশ্বাস দেন। তিনি বলেন শুধু একজন পুলিশ কর্মকর্তা না একজন মুসলিম ও মানুষ হিসেবে তাঁর প্রত্যাশা প্রতিটি ঘটনারই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিৎ আর এর জন্য তাঁর অবস্হান থেকে তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন। পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে শ্রীনগর থানায় মামলা দায়েরের ব্যাবস্হা গ্রহন করেন।
এসময়ে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক শহিদুল ইসলাম বলেন প্রকৃত ঘটনা খুঁজে বের করতে সংবাদকর্মীরা ছায়া তদন্তের মাধ্যমে কাজ করে যাবে।
এসময় দৈনিক আজেকর সংগ্রাম সম্পাদক এম,এস,এ রেজা বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাঁশে দাঁড়ালে ভুক্তভোগীরা সহজেই বিচার পাবে তিনি আরো বলেন যেকোনো রহস্যময় ঘটনার পিছনের ঘটনা খুঁজে বের করতে পুলিশ যেভাবে কাজ করে যায় তা সত্যিই প্রশংসার দাবী রাখে এবং পেশাদার সংবাদকর্মীরা সবসময়ই চেষ্টা করে প্রকৃত ঘটনা বের করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park