সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রতিটি শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ দিতে হবে- প্রধানমন্ত্রীর।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

২৫ জানুয়ারি (বুধবার) সকালে গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে তিনি কাব স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব এ্যাওয়ার্ড প্রদান করেন।
প্রতিটি ক্ষেত্রে স্মার্ট জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে যতদূর এগিয়েছে, ভবিষ্যতে আমাদের আজকের শিশু-কিশোর-তরুণ বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।’

স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভরসা আছে, তোমরা তা পারবে।
এ লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীর জন্য স্কাউট প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার উপযুক্ত নাগরিক তৈরি হবে।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৭ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩। সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক,ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১১ হাজার জন এই জাম্বুরীতে অংশগ্রহণ করেছে। জাম্বুরীতে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি, দেশি-বিদেশি স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের মাঝে স্মৃতিচারণসহ পরস্পরের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park