সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এই বছর একুশে পদক পাচ্ছেন যারা

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে একুশে পদক পাচ্ছে ১৯ জন বিশিষ্ট নাগরিক ও দুটি প্রতিষ্ঠান।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একজন, শিল্পকলায় আটজন, ভাষা ও সাহিত্যে একজন, সমাজসেবায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠান, গবেষণায় একজন একুশে পদক পাচ্ছেন।

এ ছাড়া সাংবাদিকতায় একজন, রাজনীতিতে দুজন এবং শিক্ষায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত হয়েছে।

‘ভাষা আন্দোলন’ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান।

‘শিল্পকলায়’ একুশে পদক পাচ্ছেন মাসুদ আলী খান, শিমুল ইউসুফ, মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর), জয়ন্ত চট্টোপাধ্যায়, নওয়াজীশ আলী খান ও কনক চাঁপা চাকমা।

‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে একুশে পদক পাচ্ছেন মমতাজ উদ্দীন (মরণোত্তর)।

‘সাংবাদিকতা’য় পাচ্ছেন মো. শাহ আলমগীর (মরণোত্তর)।

‘গবেষণায়’য় একুশে পদক জিতে নিয়েছেন ড. মো. আবদুল মজিদ।

শিক্ষা ক্যাটাগরিতে একুশে পদক পাচ্ছেন প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।

‘সমাজসেবা’য় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন মো. সাইদুল হক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এ বছর ‘রাজনীতিতে’ একুশে পদক দেওয়া হচ্ছে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর)।

এ ছাড়া ‘ভাষা ও সাহিত্যে’ একুশে পদক পাচ্ছেন ড. মনিরুজ্জামান।

উল্লেখ্য, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park