বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ০১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স উদ্বোধন।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক এ অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য প্রফেশনালসদের দক্ষতা বৃদ্ধির জন্য মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্স ভূমিকা পালন করবে।

আইজিপি শনিবার (২৫-ই ফেব্রুয়ারী) বিকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এ মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পিএসসি বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠালগ্ন থেকে পিএসসি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। এসময় পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর রেজাউল হক, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী বক্তব্য রাখেন ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব অ্যাপলাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট কোর্সের ৭ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে পিএসসির ফ্যাকাল্টি মেম্বার এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park