বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ০১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

৫ দিনের সফরে শনিবার কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

এম,এস,এ রেজা:

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দিতে শনিবার (৪ মার্চ) কাতারে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশ সংক্রান্ত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি ৫) দ্বিতীয় পর্ব হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

তিনি জানান, কাতার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির আমিরের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরবে ঢাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park