বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

  • আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

নুর আলম

দেশে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ২৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে শুক্রবার (৩১-মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই প্রণোদনা বিতরণ করা হয়।

শতাধিক কৃষক কৃষাণীর উপস্থিতিতে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাজিরার পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষককে পাঁচ কেজি আউশধানের বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে। যা দিয়ে এক বিঘা জমিতে আউশ চাষাবাদ সম্ভব বলেও জানান তিনি। এসময় সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচি তুলে ধরেন জামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park