সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে আগুনে ৬ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা

  • আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

কালীগঞ্জে আগুনে পুড়ে প্রায় ৫ বিঘা জমির পান বরজ ভস্মিভ’ত হয়েছে। এতে ৬ কৃষকের প্রায় ২৫ লাখ টাকার পান বরজ পুরে ক্ষতি হয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। রোববার বিকাল ৪ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মাঠে পান বরজে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ পানচাষী ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকাল ৪ টার দিকে তাদের গ্রামের মাঠে পান বরজে আগুন দেখতে পায়। মুহুত্বের মধ্যেই ওই আগুন আশে পাশের কয়েকটি বরজে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী ও খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টার আগেই ৫ বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মিভুত হয়। আগুনে ওই গ্রামের সুকুমার দাস, স্বরজিত দাস, নিখিল দাসের ৪৫ কাটা এবং মিজার হোসেন ও রাজু হোসেনের ৩০ কাটা ও বজলুর রহমানের ১২ কাটা সহ প্রায় ৫ বিঘা পান বরজ পুড়ে য়ায়। পানচাষীরা জানায়, আগুনে তাদের মাঠের ৬ কৃষকের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তারা নিদিষ্ট করে বলতে পারেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, বিকালে আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান। সেখানে আধাঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এ সময়েই মধ্যেই ৬ কৃষকের ক্ষেত পুড়ে বেশ ক্ষতি হয়। তিনি জানান, সম্ভবত বিড়ি সিগারেটের আগুনে এর সুত্রপাত ঘটতে পারে। আর প্রচন্ড খরার কারনেই আগুনের তিব্রতা একটু বেশি থাকায় এতটা ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park