সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তাড়াশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আটক ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

সিরাজগঞ্জের তাড়াশে সুমাইয়া (১৪) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পৌর এলাকার কোহিত গ্রামের ওসমান আলীর ছেলে ছাবেন আলী।

পুলিশ জানায়, গত বুধবার রাতে কোহিত গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া কে ধর্ষনের পর হত্যার ঘটনায় একই গ্রামের ওসমান আলীর ছেলে ছাবেন আলীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কোহিত গ্রামের দিঘীরপারা কিশোরী সুমাইয়ার দাদী ছাগল চড়াতে যায়। তখন সুমাইয়া তার নিজ বাড়িতে একা ছিলেন। এমন সময় বাড়িতে একা পেয়ে ধর্ষক ছাবেন আলী ঘরে ঢুকে তাকে ধর্ষন করে। এ সময় কাউকে বলে দিবে জানালে তাকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে কিশোরী সুমাইয়া খাতুনের মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, বিভিন্ন তথ্যের সুত্র ধরে ছাবেন আলীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত ছাবেনকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park